|
কলারোয়ায় উত্তরণের উদ্যেগেসরকারি কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপি কর্মশালা
আজকের কলারোয়া -
07/07/2014
রবিবার সকালে কলারোয়া উপজেলা অফিসার্স ক্লাবে সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজসের সফল প্রোগ্রামের সরকারি কর্মকর্তাদের নিয়ে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা উত্তরণের এসিস্ট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও অনুপ কুমার তালুকদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আঃ রহিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, টিএইচও তওহিদুর রহমান, কলারোয়া উত্তরণের সেন্টার ম্যানেজার আনিছুর রহমান, উত্তরণের প্রজেক্ট অফিসার প্রবীর বড়াল, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা উত্তরণের টেকনিক্যাল অফিসার হাফিজা আলম।
|