|
কলারোয়ায় সন্ত্রাস-চোরাচালানী ও জুয়া নির্মুলে ডিজিটাল অভিযান চালানো হবে
আজকের কলারোয়া -
27/08/2014
পুলিশ জনগণের সেবক ও বিপদের বন্ধু এ স্লেগানকে সামনে রেখে কলারোয়া থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪ টায় পৌর সদরের জেলা পরিষদ মার্কেট চত্বরে স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুন্সী মোফাজ্জেল হোসেন কনকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মুঞ্জুরুল কবীর পিপিএম। এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল রুহুল আমীন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রমুখ। অনুষ্ঠানে কলারোয়া থানার ১২টি ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের মানুষের দুঃখ, দূর্দশা, হতাশা, সমস্যা ও জিজ্ঞাসাসহ নানা মনের নানাবিধ অভিব্যক্তি ধৈর্য্য সহকারে শোনেন এবং করনীয় সম্পর্কে সুষ্পষ্ট ধারণা দেন। পুলিশ সুপার কলারোয়ায় আইন শৃঙ্খলা বজায় রাখাসহ সার্বিক পরিবেশ স্বাভাবি করনে সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন। বিশেষ করে কলারোয়ায় মাদক, জুয়া, চোরাচালান ও সন্ত্রাস দমনে সর্বস্তরের মানুষের সহযোগীতার আশা প্রকাশ করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুন্সী মোফাজ্জেল হোসেন কনক বলেন, পুলিশ জনগণের সেবক ও বন্ধু। স্থানীয় জনগণের সহায়তা পেলে মাদক, জুয়া, চোরাচালানসহ সকল প্রকার সমাজ বিরোধী অপরাধ কর্মকান্ড নির্মূল করা সম্ভব হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আরাফাত হোসেন।
|