|
কলারোয়ায় হোমিওপ্যাথিকডক্টরস এসোসিয়েশাস গঠন সভাপতি ডা.আব্দুরজব্বার,সা,সম্পাদক অধ্যক্ষডা.আব্দুল বারিক
আজকের কলারোয়া -
16/02/2015
কলারোয়ায় হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশানের গঠন
উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাত
৮ টার দিকে পৌর সদরের শিশু ল্যাবরেটরী নি¤œ মাধ্যমিক
বিদ্যালয়ে আলহাজ্ব ডাক্তার আব্দুর জব্বারের সভাপতিত্বে এ
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত সকল হোমিওপ্যাথিক ডাক্তারদের সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব ডাক্তার আব্দুর জব্বারকে সভাপতি ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল
বারিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য
বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-
সভাপতি ডাক্তার শেক সাহিদুর রহমান,
ডাক্তার এনামুল হক, যুগ্ম সম্পাদক ডাক্তার
সিরাজুল হক, অর্থ সম্পাদক ডাক্তার আব্দুল
বারী, সাংগঠনিক সম্পাদক ডাক্তার সৈয়দ
মিরাজ উদ্দীন, মহিলা সম্পাদক ডাক্তার
ফাতেমা খাতুন, প্রকাশনা সম্পাদক ডাক্তার
তপন কুমার মন্ডল, প্রচার সম্পাদক ডাক্তার
আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক ডাক্তার হাবিবুর
রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক
ডাক্তার হিমাংসু কুমার সাহা, সহ প্রচার
সম্পাদক ডাক্তার আবু বকর সিদ্দিক,সহ অর্থ
সম্পাদক ডাক্তার আশরাফুল আলম, সদস্য
ডাক্তার সুলতান আহম্মেদ, ডাক্তার
নাসিরউদ্দীন, ডাক্তার কামরুজ্জামান,
ডাক্তার রইচউদ্দীন,
উপদেষ্টা পরিষদে আছেন প্রবীন সাবেক
ইউপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান
শিক্ষক ডাক্তার আনিছুর রহমান, ডাক্তার
শেখ আনিছুর রহমান ও ডাক্তার নিমাই চন্দ্র
সাহা।
|