|
সাতক্ষীরা সিভিলসার্জনেরঅপসারণে সমাবেশ
আজকের কলারোয়া -
03/03/2015
সাতক্ষীরা সদর হাসপাতালের ৩০টি বেড
গোপনে ঝিনাইদহ হাসপাতালে বিক্রির
অভিযোগে সিভিল সার্জন ডা. সালেহ
আহমেদকে অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর
হাসপাতালের সামনে জেলা জাসদ, ওয়ার্কার্স পার্টি ও
ন্যাপ সম্মিলিতভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর
রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা জাসদের
সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,
জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য
ফাহিমুল হক কিসলু, মিজানুর রহমান, ইউনুস আলী,
ওবায়দুস সুলতান বাবলু ও অম্বিক মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ
সদর হাসপাতালের ৩০টি বেড গোপনে ঝিনাইদহ
হাসপাতালে বিক্রি করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন। তাই
তাকে দ্রুত অপসারণ ও ঝিনাইদহ হাসপাতাল
থেকে বিক্রি করে দেওয়া বেড ফিরিয়ে আনার
দাবি জানান বক্তারা।
|