|
সীমান্তে ২৯ বাংলাদেশী আটক
আজকের কলারোয়া -
03/03/2015
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের
অভিযোগে সাতক্ষীরা সীমান্ত থেকে ২৯
বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার
গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) সদস্যরা।
সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার
লক্ষ্মীদাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক
করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাট
এবং সাতক্ষীরা জেলার দেবহাটা ও
আশাশুনি উপজেলায়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটেলিয়ানের
আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার
সুবেদার ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান,
আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায়
সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
|