|
কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সন্মিলিত মাধ্যমিকবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল
আজকের কলারোয়া -
29/03/2018
কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সন্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন বৃহস্পতিবার ২৯ মার্চ সম্পন্ন হয়েছে
নির্বাচনী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোট প্রদান করেন অভিভাবক সদস্যরা। তবে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা যথারীতি ভোট প্রদান করলেও সাদা ব্যালট জমা দেন।
সভাপতি পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম মিজানুর রহমান ও সোনাবাড়িয়া ইউপি সদস্য নুরুল ইসলাম।
৫টি ভোটের মধ্যে মধ্যে ৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য নুরুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিএম মিজানুর পেয়েছেন ২ ভোট।
|