Home
 
কলারোয়ায় দুই মাদকসেবী
৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড

আজকের কলারোয়া - 03/07/2014
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য সেবনের অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মুন্সী মোফাজ্জেল হোসেন কনক সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হারাধন কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌর বাজারের কোলষ্টোরের কাছ থেকে তুলসীডাঙ্গা গ্রামের আমিন গাজীর পুত্র মোস্তাফিজুর রহমান তাজু (২৮) ও একই গ্রামের আব্দুর রশিদের পুত্র আব্দুর রহমান (২৫) কে আটক করে। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে হাজির করলে সেখানে তাৎনিক ভাবে বসা ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক অনুপ কুমার তালুকদার মাদক সেবনের অভিযোগে আটককৃত ২ ব্যক্তিকে পৃথক ভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com