|
কলারোয়া সীমান্তভারতীয় নৌকা পোশাক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
আজকের কলারোয়া -
10/07/2014
কলারোয়া সীমান্তের সোনাই নদীর তীর থেকে ভারতীয় নৌকাসহ পোশাক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, বুধবার গভীর রাতে চোরাকারবারীদের ধাওয়া দিয়ে মাদরা বিওপির বিজিবি সদস্যরা ভাদিয়ালি সীমান্তের সোনাই নদীর তীর থেকে ভারতীয় একটি নৌকা সহ ২৭৬ পিস থ্রিপিস ও ১৬৬ পিস গেঞ্জি এবং হিজলদি বিওপির বিজিবি সদস্যরা হিজলদি মাঠ এলাকা থেকে ১হাজার পিস যৌন উত্তেজক এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৯লাখ ৫৭ হাজার টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।
|