Home
 
তুলসীডাঙ্গায় চোরাই মালামালসহ দু’চোর আটক
আজকের কলারোয়া - 10/07/2014
কলারেয়া পৌরসভার তুলসীডাঙ্গায় যশোর-সাতক্ষীরা সড়কের পার্শ্বে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ চোরাই মালামাল ও তালাভাঙ্গার যন্ত্রপাতিসহ দু’চোরকে আটক করেছে। আকটকৃতরা হলো তুলসীডাঙ্গা গ্রামের আবু বক্কর ছিদ্দীকের পুত্র শাহিন আলম (২৫) ও একই গ্রামের আজিবর রহমানের পুত্র জনি (২০)। এলাকাবাসী ও থানা সূত্র জানায়, গত সোমবার রাতে তুলসীডাঙ্গার সোনিয়া পেট্রল পাম্পের নিকটদুরে প্রধান সড়কের ধারে শাহাজানের দোকানের (ষ্টেশনারি) তালা ভেঙ্গে ২০ ইঞ্চি রঙিন টিভিসহ ইলেকট্রনিক্স সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শাহাজান ও এলাকাবাসীর অনুসন্ধানে কয়েকজনের নাম সন্দেহের তালিকায় চলে আসে। পরে থানা পুলিশের সহায়তা চাইলে থানার অফিসার ইনচার্জ মুন্সী মোফাজ্জেল হোসেন কনকের নির্দেশনায় থানার এসআই বুলবুল আহম্মেদ ও এএসআই বিশ্বজিৎসহ সঙ্গীয় সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চোরাইমালামালসহ শাহিন আলম ও জনিকে আটক করেন। তবে ওই চোরদের ধরতে থানা পুলিশ কৌশল করে তুলসীডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নজরুল (২০) কে আটক করে নিয়ে আসে। থানার এএসআই বিশ্বজিৎ সাংবাদিকদের জানান, নজরুল অনেক আগে এসব কাজে জড়িত ছিলো বলে আমাদের কাছে তথ্য আছে। তাই তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ ওই দু’জনকে আটক করা হয়। তবে এ ব্যাপারে এখনও তদন্ত অব্যাহত আছে। চুরির সাথে নজরুল কিংবা আর কারা জড়িত সেটি অচিরেই তদন্তে বেরিয়ে আসবে বলে ধারণা এসআই বুলবুল আহম্মেদের। এদিকে, এলাকাবাসী সাংবাদিকদের জানান, ওই একই রাতে তুলসীডাঙ্গা গ্রামের আবুল বাশারের বাড়ির মজবুত গ্রীলের তালা ভেঙ্গে তার ঘর থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে মোটরসাইকেলের গোপন সুইজ অন করতে না পেরে তারা বেশ কিছুদুর ঠেলে নিয়ে মোটরসাইকেলটি রাস্তার ধারে একটি ডোবায় ফেলে যায়। তাই ভাগ্যক্রমে মোটরসাইকেলটি খুঁজে পান আবুল বাশার। তবে এ ব্যাপারে তিনি থানায় কোন অভিযোগ দেননি বলে জানা গেছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com