|
বিষপানে এক ব্যক্তি আত্নহত্যা
আজকের কলারোয়া -
15/07/2014
শনিবার কলারোয়ায় বিষপান করে এক ব্যক্তি আত্নহত্যা করেছে। থানার অফিসার ইনচার্জ মুন্সি মোফাজ্জেল হোসেন কনক জানান, উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের মৃত আবদার আলীর পুত্র মিজানুর রহমান (৩৬) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘরে বিষপান করে আত্নহত্যা করে। খবর পেয়ে থানার এসআই বুলবুল ফোর্স নিয়ে ঘটনা স্থাল পরিদর্শন করেছেন। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা নং-১৩ দায়ের হয়েছে।
|