Home
 
মহিলার ভাসমান লাশ উদ্ধার
আজকের কলারোয়া - 15/07/2014
শনিবার সকালে কলারোয়ায় ভাসমান এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মুন্সি মোফাজ্জেল হোসেন কনক জানান, পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে সরসকাটি ফাড়ির ইনচার্জ এসআই ময়েজউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গাজনা গ্রামের ইমারন আলীর স্ত্রী জুলেখা খাতুন (৩২) এর ভাসমান লাশ ওই গ্রামের একটি পুকুরে ভাসতে দেখে তুলে নিয়ে আসেন। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা নং-১৪ দায়ের হয়েছে। তবে সে কিভাবে মারা গেছে তা এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com