|
ফুড হাইজিন ওরিয়েন্টেশন ও মনিটরিং কর্মশালা
আজকের কলারোয়া -
15/07/2014
রোববার সকাল ১০টায় পৌরসভা অডিটরিয়ামে কলারোয়ায় ফুড হাইজিন ওরিয়েন্টেশন ও মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌর সভা ও ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার হোটেল রেস্তোরা মালিক উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন পৌর সভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, প্রকৌশলী ওজিহুর রহমান, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ফারহানা হোসেন, স্যানিটারী অফিসার সুরেন্দ্র শাহ সেখর কাজল, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান, ট্রেনিং অফিসার মনিরুলজ্জামান প্রমুখ।
|