Home
 
গাজা সেবনের অভিযোগ
৩ মাদকসেবীকে ভ্রামম্যাণ আদালতে কারাদন্ড

আজকের কলারোয়া - 15/07/2014
গতকাল রোববার কলারোয়ায় গাজা সেবনের অভিযোগে ৩ মাদকসেবীকে পৃথক ভাবে ২মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছে ভ্রামম্যাণ আদালত। কলারোয়া থানার এসআই রাজিব সিকদার রোববার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কোটার মোড় থেকে এ ৩ মাদক সেবীকে আটক করে। আটককৃত মাদকসেবীরা হলো- উপজেলার গণপ্রতিপুর গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র আজগার আলী (৩০), পৌর সদরের গদখালী গ্রামের সাইদুর রহমান সৈয়দ আলীর পুত্র রবিউল ইসলাম (৪৮) ও গোপিনাথপুর গ্রামের করিম গাজীর পুত্র সুজন (২৩)। পরে ৩ মাদকসেবীকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে হাজির করা হলে তাৎক্ষনিক ভাবে বসা ভ্রামম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ কুমার তালুকদার ওই ৩ মাদকসেবীকে গাজা সেবনের অবিযোগে প্রত্যেকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com