Home
 
কলারোয়ায় যৌতুকের দাবিতে
অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা

আজকের কলারোয়া - 27/08/2014
কলারোয়ায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও তার পরিবারের সদস্যরা। সকালে কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম সাবিনা খাতুন (১৯)। সে কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের ইমরান ফকিরের স্ত্রী। নিহত গৃহবধূর বাবা কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের কওছার আলী জানান, দেড় বছর আগে তার মেয়ের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন ফকিরের ছেলে ইমরান ফকিরের। বিয়ের কিছু দিন যেতে না যেতে তার মেয়েকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে ইমরান। মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফা যৌতুক দেয়া হয় জামাইকে। এর মধ্যে সাবিনা খাতুন আন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সকালে তাকে যৌতুকের জন্য বেধম মারপিট করে তার স্বামী ও শ্বশুর। একপর্যায়ে সে মারা যায়। এরপর তারা ঘরের আড়ায় সাবিনা খাতুনের লাশ গলায় উড়না পেচিয়ে টাঙ্গিয়ে দেয়। দুপুরে পুলিশ আসার আগেই তারা নিজেরা লাশ নামিয়ে প্রচার দেয় সে আত্মহত্যা করে। নিহতের বাবা গিয়ে দেখতে পান তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কলারোয়া থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোফাজ্জেল হোসেন কনক জানান, তিনি ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছেন। লাশের ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিভাবে মৃত্যু হয়েছে তা বলা যাবে না।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com