Home
 
পুলিশের গুলিতে শিবির নেতা বুলবুল গুলিবিদ্ধ
আজকের কলারোয়া - 30/08/2014
আবারো আতংকিত হয়ে পড়ছে কলারোয়া উপজেলার জনপদ। আজ শনিবার রাত ৩টার দিকে কলারোয়া থানা পুলিশের গুলিতে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সামছুল আলম বুলবুল (৩৫) গুলিবিদ্ধ হয়েছে। উপজেলার গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সামছুল আলম বুলবুল কলারোয়া উপজেলার গাজনা গ্রামের মাওলানা আতাউর রহমানের ছেলে। কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ময়েন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কলারোয়া উপজেলার গাজনা গ্রামের দাউদ আলীর বাড়ি থেকে বুলবুলকে গ্রেফতারের পরপরই তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে তার দুই পায়ের হাটুতে গুলি করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার নামে কলারোয়া থানার হত্যা মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। এ দিকে আহত বুলবুলের পরিবার সাংবাদিকদের জানান, বুলবুল দীর্ঘ দিন বাড়ীতে ছিল না সে ঢাকাতে পড়াশুনা শেষে চাকুরী করত। জামায়াত ইসলামী করার অপরাধে পুলিশ তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ তাকে শনিবার রাতে বাড়ী থেকে ১২টায় গ্রেফতার করে কলারোয়া থানায় নিয়ে যায়। কলারোয়া থানার পুলিশ তাকে থানায় নিয়ে মারপিট করে গুরুতর জখম করে। পরে গভীর রাতে তাকে পুলিশ সুপারের কার্যলায়ে নিয়ে যাওয়ার পথে যশোর-সাতক্ষীরা সড়কের নির্জন এলাকায় পুলিশ পিকআপ থেকে নামিয়ে তার দু পায়ের হাটুতে গুলি করে। পুলিশ তাকে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com