|
কলারোয়ায় থানা পুলিশের অভিযানমহিলাসহ ৩ আটক
আজকের কলারোয়া -
30/08/2014
কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মহিলাসহ ৩ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই নাজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অফিযান চালিয়ে উপজেলার লোহাকুড়া গ্রামের
খোদা বকস এর পুত্র আলমগীর আলম (২৫)কে তার বাড়ী থেকে ভোর রাতে আটক করে। আটককৃত আলমের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে জিআর-১৯০/১০ মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা বোয়ালিয়া গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী শহর বানু (৪৫)কে তার বাড়ী থেকে আটক করে। আটককৃত শহর বানুর বিরুদ্ধে একটি মারামারি মামলায় সাতক্ষীরা আদালতের জিআর-২৮০/১৩ মামলায় ওয়ারেন্ট রয়েছে। অন্যদিকে বেলা ৩টায় খোরদো পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার সিবানন্দনকাটি গ্রামের আজিজার রহমানের পুত্র আবুল সরদার (৩৫)কে তার বাড়ী থেকে আটক করে। আটককৃত আবুল সরদারের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে জিআর-৩১/১৩ মামলায় ওয়ারেন্ট রয়েছে।
|