Home
 
গোল্ডন এ প্লাস প্রাপ্ত মেধাবী ছাত্রীর আত্মহত্যা
আজকের কলারোয়া - 18/09/2014
এসএসসিতে গোল্ডেন ‘এ’ প্লাস প্রাপ্ত এক মেধাবী ছাত্রী আত্মহত্যা করেছে। কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী লাইলাতুল ইয়াসমিন ঋতু (১৬) মঙ্গলবার দুপুরের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলা মাধ্য. শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক দেয়াড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী ও পাকুড়িয়া সর. প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সামছুন্নাহারের ছোট মেয়ে। জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পৌর সদরের মির্জাপুরের নিজ বাসায় সবার অজান্তে রান্না ঘরের বাঁশের আড়ায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় পিতা-মাতাসহ কেউই বাসায় ছিলেন না। পিতা আব্দুল বারী দুপুরে বাসায় ফিরে মেয়েকে না পেয়ে ছাদে গিয়ে রান্নাঘরের আড়ায় ঝুলতে দেখেন প্রিয় সন্তানের নিথর দেহ। এসময় ঋতুর মা ছিলেন স্কুলে। মেয়ের এমন মৃত্যুতে পিতা-মাতা সহ প্রতিবেশি সকলেই শোকে মুহ্যমান হয়ে পড়েছে। আত্মহত্যার কারণ প্রাথমিক পর্যায়ে জানা যায়নি। শিক্ষক দম্পতির মেধাবী মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে তাদের বাড়িতে ছুটে যান শিক্ষকবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ। আব্দুল বারীর গ্রামের বাড়ি উপজেলার কামারালীতে ঋতুর দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার। এদিকে, শিক্ষক দম্পত্তির মেয়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হরিসাধন ঘোষ, সা.সম্পাদক বদরুজ্জামান, মাধ্য.শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ, সা.সম্পাাদক আ.রকিব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আ.রব, রুহুল আমীন, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সফিউল আজম, আ.আলিম, আ.খালেক, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, ইমদাদুল হক, ফজলুল করিম, ইবাদুল হকসহ সকল শিক্ষক।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com