|
বিএনপির ১০ নেতাকর্মী আ’লীগে যোগদান
আজকের কলারোয়া -
18/09/2014
বুধবার কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর হাতে ফুল দিয়ে উপজেলার হেলাতলা ইউনিয়নের ১০জন বিএনপি সমর্থক আ’লীগের যোগদান করেছে। উপজেলা আ’লীগের সদস্য আনছার আলীর নেতৃত্বে হেলাতলা ইউনিয়নের বিএনপি সদস্য হাফিজুর রহমান হাফি, আব্দুল আলিম, সামাদ, শওকাত আলী, আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, মজনু, ইয়াছিন ও শ্রী কার্ত্তিক কুমার ফুলদিয়ে আ’লীগে যোগদান করেন।
|