Home
 
সংবাদ সম্মেলন
প্রতারণা মামলার বাদির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

আজকের কলারোয়া - 22/09/2014
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলার বাদিকে টাকা না দিয়ে নানাভাবে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার ঝাপাঘাট গ্রামের কলেজ ছাত্র জুলফিকার আলম শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একই উপজেলার পারিকুপি গ্রামের ভুলোক চন্দ্র দত্তের ছেলে কুশোডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রামপ্রসাদ দত্ত স্বাস্থ্য সহকারি পদে চাকরি দেওয়ার জন্য ২০১১ সালের ২৪ ফেব্র“য়ারি তার কাছ থেকে নগদ এক লাখ টাকা গ্রহণ করেন। চাকরি না হওয়ায় টাকা ফেরৎ চাওয়ায় রামপ্রসাদ দত্ত রূপালী ব্যাংকের কলারোয়া শাখার এক লাখ টাকার একটি চেক দেন। হিসাব নম্বরে টাকা না থাকায় তিনি ২০১১ সালের ২১ জুলাই আদালতে রামপ্রসাদ দত্তের বিরুদ্ধে এনআই এ্যক্টে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি (এসসি-৩৮/১২) সাতক্ষীরা দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। গত ১০আগস্ট তিনি আদালতে হাজির হলে বিচারক আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের বাইরে যেয়ে মিমাংসা করে নেওয়ার জন্য উভয়পক্ষকে পরামর্শ দেন। এরই ভিত্তিতে ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. আজাহারুল ইসলাম, তার আইনজীবী অ্যাড. আব্দুল ওহাব, আসামী পক্ষের আইনজীবী অ্যাড. মামুন তাকে নিয়ে দায়রা জজ সাহেবের স্টেনোগ্রাফারের ঘরে এসে আলোচনায় বসেন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এক লাখ টাকা তাকে ফেরৎ দেওয়া নিয়ে আলোচনার একপর্যায়ে টাকা না দিয়ে অ্যাড. আজাহারুল ইসলাম তাকে বিচারকের কাছে টাকা পেয়েছি মর্মে বলে আসতে বলেন। উক্ত পিপি সাহেবের কথামত কাজ না করলে তাকে জেল হাজত খাটানোর হুমকি দেওয়া হয়। এরপর গত ১০আগস্ট আপোষ মিমাংসার নামে ওই আইনজীবী অ্যাড. শেখ আজাহারুল ইসলামের মাধ্যমে তার (জুলফিকার) কথামত তার ভাইকে এক লাখ টাকা দেওয়ার কথা বলে চলে যাওয়া, আপোষসূত্রে মিমাংসা না করলে গৃহীত মক্কেলের এক লাখ টাকা ফেরৎ প্রদানের কথা উল্লেখ করে আসামী রামপ্রসাদ দত্তের পক্ষে আইনজীবী অ্যাড. গাজী মোঃ আব্দুস সালাম গত ২৫আগস্ট লিগ্যাল নোটিশ পাঠান। টাকা না পাওয়ার বিষয়টি তিনি লিগ্যাল নোটিশের জবাবে উল্লেখ করেছেন। প্রতিকার চেয়ে তিনি গত ৮ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পিপি বরাবর অ্যাড. আজাহারুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয়ে রামপ্রসাদ দত্তসহ তার লোকজন তাকে (জুলফিকার) জামায়াত শিবিরের ক্যাডার ছাড়াও সন্ত্রাসী বলে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে রাম প্রসাদ দত্ত ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. আজাহারুল ইসলামসহ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি, জজকোর্টের পিপি ও উর্দ্ধতন প্রশাসিনক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আব্দুল কাদের, আবু হায়াত মোস্তফা কামাল (বাবু) ও মোস্তাফিন আহম্মেদ বাবু।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com