|
জামায়াতের সাবেক আমীরসহ আটক দুই
আজকের কলারোয়া -
22/09/2014
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াতের সাবেক আমীরসহ দু’জনকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম শুক্রবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হারাধন কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের মোতালেব মোল্লার পুত্র সিরাজুল ইসলাম (৪৫) কে শুক্রবার সকাল ১১ টার দিকে তার বাড়ি থেকে ৩১(৮)১৪ নং মামলায় আটক করেন। মামলাটি বর্তমানে এসআই শোয়েবের তদন্তাধীন আছে। অরদিকে, শুক্রবার বেলা ৪ টার দিকে সরসকাটি ফাঁড়ির এসআই ময়েনউদ্দিন অভিযান চালিয়ে উপজেলার মানিকনগর গ্রামের মানিক সরদারের পুত্র ইসমাইল সরদার (৫০)কে তার বাড়ি থেকে আটক করেন। উল্লেখ্য, আটককৃতদের মধ্যে সিরাজুল ইসলাম সোনাবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর।
|