|
নকল ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
আজকের কলারোয়া -
24/09/2014
কলারোয়ায় সিনজেনটা কোম্পানীর নকল ও ভেজাল ওষুধ বিক্রিকালে এক ব্যক্তিকে জনতা কলারোয়া সরকারি হাসপাতাল সড়ক থেকে আটক করে। সোমবার বেলা ১২টার দিকে আটককৃত ব্যক্তি উপজেলার চন্দনপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র ইব্রাহিম খলিল উল্লাহ (৩৫)কে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে সেখানে তাৎক্ষনিকভাবে বসা ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদার ২হাজার টাকা জরিমানা আদায়সহ উদ্ধারকৃত ওষুধ বিনষ্ট করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার খা, কৃষি সম্প্রাসারণ অফিসার শেখ বিপুল হোসেন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মনিরুল হক, সাতক্ষীরার সিনজেনটা কোম্পানীর সিনিয়র সেল্স ইউনিট অফিসার মোজাম্মেল হক, উপজেলা প্রতিনিধি মাহাবুবর রহমান, কলারোয়ার সাথী ট্রের্ডাসের মালিক আঃ লতিফ ও উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী এমএ মান্নান।
|