Home
 
কিট বক্স ব্যবহার প্রশিক্ষণ ও বিতরণ
আজকের কলারোয়া - 24/09/2014
কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ’র আয়োজনে উপজেলার লিড ফার্মারদের টেস্ট কিট বক্স ব্যবহার প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও অনুপ কুমার তালুকদার। উত্তরণ কর্মকর্তা ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা স্বপন কুমার খা, সরকারি হাসপাতালের ডা.মেহেরুল্লাহ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সম্পাদক আরিফ মাহমুদ, সাংবাদিক জুলফিকার আলি, এমএ সাজেদ, ডা. আসাদুজ্জামান আসাদ, ফিরোজ জোয়ার্দ্দার, আরিফুর রহমান চৌধুরী, উত্তরণ’র মাঠ কর্মকর্তা শেখ রিয়াজুল ইসলাম, সফল প্রকল্প’র লিড ফার্মার মনিরুজ্জামান মেম্বার, লিড ফার্মার ঝরণা বেগম, লিড ফার্মার আরশাদ হোসেন প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com