Home
 
কলারোয়ায় কলেজ অধ্যক্ষসহ দুইশিক্ষক বরখাস্ত
আজকের কলারোয়া - 13/02/2015
নাশকতায় জড়িত থাকার অভিযোগে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বৃহস্পতিবার বিকেলে তাদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্তকৃতরা হলেন- সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও একই কলেজের সহকারী অধ্যাপক এমামুল হক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান জানান, নাশকতা, জ্বালাও-পোড়াও ও প্রাণহানির ঘটনায় জড়িত থাকায় তাদের নামে কলারোয়া থানায় একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে ওই ২ শিক্ষক গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পালিয়ে রয়েছেন। ফলে কলেজের ব্যাপক ক্ষতি হওয়ায় বিধি অনুযায়ী ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com