Home
 
৫টি পেট্রোলবোমা উদ্ধার
আজকের কলারোয়া - 13/02/2015
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহা গ্রামের একটি বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব। আজ শুক্রবার ভোর রাতে তালা উপজেলার বালিয়াদহা গ্রামের রাশেদ সানার বাড়ি থেকে এই পেট্রোল বোমা উদ্ধার করা হয়। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদ সানার বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাশেদ সানাকে পলাতক দেখিয়ে তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com