Home
 
আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি আহত - ১
আজকের কলারোয়া - 15/02/2015
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাঈদ উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় তার স্ত্রী মিতা খাতুন আহত হয়েছে। রিববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, রাতে ১০/১১ জনের একটি ডাকাত দল সাঈদ উদ্দিনের সুলতানপুরের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা তার ভাই শেখ নিজামউদ্দিনের বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে আলমারি থেকে এক লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল সেট লুট করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা নিজামের স্ত্রী মিতা খাতুনকে পিটিয়ে আহত করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com