Home
 
বড়ব্যবধানে পাকিস্তানেরপরাজয়
আজকের কলারোয়া - 15/02/2015
খেলার আগে কাগজে-কলমে এবার ভারত থেকে পাকিস্তানকে বলা হচ্ছিল ভারসাম্যপূর্ণ দল। শুধুমাত্র বোলিংয়ে জন্য। তবে রবিবার এডিলেডে সেই বোলিং কোনো কাজে আসেনি। পাড়ার বোলার বানিয়ে ভারত তাদের ব্যাটিং সামর্থের প্রমাণ রাখে। বিরাট কোহলির শতকে ভর করে ৭ উইকেটে তোলে ৩০০ রান। জবাবে ছন্নছাড়া ব্যাটিং করে পাকিস্তান ১৮ বল হাতে রেখে হেরে যায় ৭৬ রানের বড় ব্যবধানে। এই পরাজয়ে বিশ্বকাপে পাকিস্তানের কাছে না হারার রেকর্ড বজায় রাখল ভারত। বিপরীতে পাকিস্তান অক্ষুণ্ন রাখল তাদের পরাজয়ের দীর্ঘ ঐতিহ্য। এবার ষষ্ঠবারের মত পাকিস্তান বিশ্বকাপে ভারতের কাছে হেরে গেল। ইনিংস উদ্বোধন করতে আহমেদ শেহজাদের সঙ্গে নামেন ইউনিস খান। তবে এই পরিকল্পনা শুরুতেই ভেস্তে যায়। দলীয় ১১ রানে মোহাম্মাদ সামির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অভিজ্ঞ ইউনিস খান (৬)। এরপর দারুণ জুটি গড়েন আহমেদ শেহজাদ ও হারিস সোহাইল। ৬৮ রানের এই জুটি ভাঙেন অশ্বিন। দলীয় ৭৯ রানে তার বলে রায়নার হাতে ক্যাচ দেয়ার আগে হারিস করেন ৩৬ রান। এরপরই এক পশলা ঝড় বয়ে যায় পাকিস্তান দলের ওপর। দলীয় ১০২ রানে শেহজাদ উমেশ যাদবের বলে জাদেজার হাতে ক্যাচ দেন। মাত্র তিন রানের জন্য তিনি অর্ধশতক বঞ্চিত হন। যাদবের ওই ওভারে এক বল পরে দলীয় একই রানে আউট হন শোয়েব মাকসুদ (০)। তিনি ধরা পড়েন সুরেশ রায়নার হাতে। আর ১০৩ রানে জাদেজার বলে উইকেটের পেছনে ওমর আকমাল (০) ক্যাচ দিলে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে শহিদ আফ্রিদিকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মিসবাহ। তবে যাদবের ফুলটস বলে তুলে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফ্রিদি (২২), দলীয় ১৪৯ রানে। পরের ওভারে দলীয় ১৫৪ রানে মোহাম্মাদ সামির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়াহাব রিয়াজ (৪)। এরপরও পরাজয়ের ব্যবধান কমে মূলত অধিনায়কের ৭৬ রানের কল্যাণে। ৮৪ বলে ৮ চার এক ছক্কায় এই রান করে সামির বলে আজিঙ্কা রাহানের হাতে সহজ ক্যাচ দেন, দলীয় ২২০ রানে। এরপর দলীয় ২২৪ রানে সোহাইল খান মোহাম্মাদ সামির চতুর্থ শিকারে পরিণত হলে পাকিস্তান হেরে যায় ৭৬ রানে। সামি ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া উমেশ যাদব ও মোহিত শর্মা দুটি করে উইকেট তুলে নেন। এর আগে টস জিতে ভারত ৭ উইকেটে করে ৩০০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করে ম্যাচসেরা হন বিরাট কোহলি। তিনি ছাড়া সুরেশ রায়না ৭৪ এবং শিখর ধাওয়ান করেন ৭৩ রান। ৫৫ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার সোহাইল খান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com