|
সোমবার সারাদেশে নামছে বিজিবি
আজকের কলারোয়া -
15/02/2015
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-
হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও দেশের আইন-
শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার রাজধানী ঢাকাসহ দেশ জুড়ে ২৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০ টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বিষয়টি নিশ্চি করেছেন।
তিনি জানান, হরতাল- অবরোধকে কেন্দ্র করে নাশকতারোধে আইন- শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও
দায়িত্ব পালন করবে। সোমবার ভোর ৬টা HQ দেশ জুড়ে ২৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই মোতায়েন থাকবে ৬ প্লাটুন বিজিবি। বাকি ২৪১ প্লাটুন মোতায়েন থাকবে রাজধানী ঢাকার বাইরের নিরাপত্তায়। এর
মধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনের নিরাপত্তায় থাকবে ১১৮ প্লাটুন। এছাড়া আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকব প্লাটুন বিজিবি। তিনি আরো জানান, রাজধানীর বাহিরে দায়িত্বরত সদস্যরা ২৪ ঘণ্টার জন্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি জরুরি ভিত্তিতে মোতায়ে জন্য প্রয়োজনে ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হবে।
|