|
গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক
আজকের কলারোয়া -
15/02/2015
সাতক্ষীরায় এক কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড
অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬)। রোববার রাত ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মোচড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প
কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান
বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক
করা হয়েছে।
|