|
কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল
আজকের কলারোয়া -
20/02/2015
কলারোয়া সীমান্তে সবধরনের
চোরাচালান, গরুর রাখালসহ অবৈধ
অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি উভয়
সীমান্তের শান্তি শৃংখলা ও
নিরাপত্তা বিধানের
লক্ষ্যে জিরো পয়েন্টে বিজিবি ও
বিএসএফ যৌথ টহল দিয়েছে। বৃহস্পতিবার
উপজেলার মাদরা সীমান্তের ১৩ আর
থেকে মেইন পিলার ১৪ পর্যন্ত মোট ২
কিলোমিটার ব্যাপি এ যৌথ টহল
দিতে দেখা যায়।
মাদরা বিজিবি সুত্রে জানা যায়,
বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত
চলা এই যৌথ টহলে বিজিবির
পক্ষে নেতৃত্ব দেন
মাদরা বিজিবি ক্যাম্পের নায়েক
সুবেদার হুমায়ুন কবীর সহ ৬
বিজিবি জোয়ান ও বিএসএফের
পক্ষে ভারতের দরকান্দা বিএসএফ
ক্যাম্পের এস আই এন কে পান্ডেসহ ৬
বিএসএফ জোয়ান।
|