Home
 
কলারোয়ায় ৪ দলীয় মালায়েশিয়া ফুটবল টুর্নামেন্ট
উদ্বোধনী খেলায় যশোরএকাদশের জয়লাভ

আজকের কলারোয়া - 20/02/2015
কলারোয়ায় ৪ দলীয় নক আউট মালায়েশিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যশোর জেলা একাদশ জয়লাভ করেছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মালায়েশিয়া প্রবাসি উপজেলার খোরদো গ্রামের আব্দুল ওয়াদুদ, ইদ্রিস আলী ও আহসান হাবিব রাসেলের অর্থায়নে ১১ দেয়াড়া ইউনিয়নের খোরদো ফুটবল মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। স্থানীয় সমাজ সেবক মাহবুবুর রহমান মফের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন কলারোয়া ফুটবল একাদশ ও যশোর জেলা একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় প্রথমার্ধে ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয় অর্ধে কোন পক্ষ গোল করতে না পারায় খেলা উভয় দলের অধিনায়কের সম্মতিতে টাইব্রেকারের সিন্ধান্ত হয়। এতে যশোর জেলা ফুটবল একাদশ ৪-৩ গোলে কলারোয়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেন। খেলাটি উপভোগ করেন মালায়েশিয়া থেকে হেলিকাপ্টার যোগে সরাসরি খোরদো ফুটবল মাঠে নেমে খেলাটি উপভোগ করেন মালায়েশিয়া প্রবাসি উপজেলার খোরদো গ্রামের আব্দুল ওয়াদুদ, ইদ্রিস আলী আহসান হাবিব রাসেল। এছাড়া কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস আই শেখ শোয়েব আলী,স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আব্দুল কাদের চন্নু, আমানুল্লাহ আমান, মনিরুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ। খেলাটি পরিচালনা করে নাছিরউদ্দীন, মিয়া ফারুক হোসেন স্বপন, সালাউদ্দীন পারভেজ মিলন, মেহেদী হাসান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com