Home
 
পিডিবিএফ সোলারেরআলোয় আলোকিতকলারোয়ার পল্লী
আজকের কলারোয়া - 21/02/2015
দারিদ্র্য ও অসুবিধা গ্রস্থ ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডিয়ান সিডা কর্তৃক ১৯৮৪ সাল হতে পরিচালিত আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্ল¬ীর বিত্তহীন প্রতিষ্ঠান প্রকল্পকে ১৯৯৯ সালের ৭ই নভেম্বর মহান জাতীয় সংসদে ২৩নং আইনের মাধ্যমে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে “পল¬ী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন” (পিডিবিএফ) প্রতিষ্ঠিত হয়। পিডিবিএফ সরকার কর্তৃক আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কার্যক্রম তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিগত ০৯ জুলাই, ২০০০ সালে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পিডিবিএফ পল্লী অঞ্চলের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সংগঠিত করে কার্যকরী কল্যাণ কর্মসূচী বাস্তবায়ন, দক্ষতা উন্নয়ন ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ প্রদান, সোলার কর্মসূচী এবং নারীর ক্ষমতায়নে উলে¬খযোগ্য সাফল্য অর্জন করেছে। দারিদ্র্য বিমোচনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব, বায়ু মন্ডলে কার্বন নিঃস্বরনের ভয়াবহতা ও তীব্রতা রোধকল্পে এবং বাসযোগ্য সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পিডিবিএফ ২০০৬ সালে সৌরশক্তি প্রকল্প কার্যক্রম গ্রহণ করে। দেশের প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ জীবান্ত জ্বালানীর উপর নির্ভরশীল, যা দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এই উপলব্ধিতে দরিদ্র জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পিডিবিএফ সৌর বিদ্যুৎ প্রদান করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে। পিডিবিএফ এর নিজস্ব সার্বিক ব্যবস্থাপনা এবং ওউঈঙখ (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড, ইহা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক শাখার অধীনে পরিচালিত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান) এর কারিগরি ও আর্থিক সহায়তায় সৌরশক্তি প্রকল্প কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সরকারের ভিশন ২০২১ সালের মধ্যে “সবার জন্য বিদ্যুৎ” সুবিধা পৌঁছানোর লক্ষ্যে ২০১৩ ইং সালের মে মাস থেকে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, পিডিবিএফ, কলারোয়া কার্যালয়ে এ পর্যন্ত ১২টি ইউনিয়নে ১৫০টি গ্রাম ও মহল¬ায় ১শ’৫৩টি সোলার হোম সিস্টেম স্থাপন করে, যার প্রায় ০৩ (তিন) হাজার জনগোষ্ঠীকে প্রত্যক্ষভাবে বিদ্যুৎ সুবিধা প্রদান করছে। যা দৈনিক গড়ে ১০.২০ কিলোওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করে পিডিবিএফ কলারোয়া, কার্যালয় দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় উলে¬খযোগ্য অবদান রাখছে। তাছাড়া পিডিবিএফ এর নিজস্ব সার্বিক ব্যবস্থাপনা এবং ওউঈঙখ এর কারিগরি ও আর্থিক সহায়তায় সৌরশক্তি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রে সোলার সিস্টেম স্থাপন প্রকল্পের আওতায় সমগ্র বাংলাদেশের ৩২০৮ (তিন হাজার দুইশত আট)টি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্রে সোলার সিস্টেম স্থাপন করা হবে। যার কার্যক্রম ইতিমধ্যে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নে শুরু হয়েছে। এ বিষয়ে সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচনা কর্মকর্তা, পিডিবিএফ, কলারোয়া মোঃ মুনকাছিম বিল¬াহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- পল্ল¬ীর দরিদ্র জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনা করে সকল প্রকার সোলার সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে নগদ ও সর্বচ্চো ০৩ (তিন) বছরের কিস্তিতে পরিশোধ যোগ্য, টেকসই ও গুনাগত সম্পন্ন, প্যানেল ২০ বছরের, ব্যাটারী ০৫ বছরের ও অন্যান্য যন্ত্রাংশ ০৩ বছরের গ্যারান্টিযুক্ত এবং প্রশিক্ষিত ও দক্ষ জনবল দ্বারা সেবা কার্যক্রম পরিচালিত হওয়ায় সোলার কার্যক্রমের সফলতা অর্জিত হচ্ছে। ফলে ক্রমান্বয়ে এর ব্যাপকতা ও পরিধি বিস্তারের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে কলারোয়ার সকল পল্ল¬ীতে সৌর বিদ্যুৎ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো উল্লে¬খ করেন-বাজারের নিম্নমানের সোলারের বিষয়ে জনসাধারণকে প্রতারিত হওয়া হতে সতর্ক থাকার জন্য উদাত্ত ও আন্তরিক আহব্বান জানান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com