|
মাশরাফিদের সামনে উজ্জ্বলসম্ভাবনা
আজকের কলারোয়া -
21/02/2015
নিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বৃষ্টির কারণে বাংলাদেশ ও
অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত
হয়েছে। এতে কষ্ট পেয়েছে বাংলাদেশ ও
অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। সেই সাথে কষ্ট
পেয়েছেন দুই দলের সমর্থকেরাও।
ব্রিসবেনে বসবাসরত অনেক
বাংলাদেশি ম্যাচটি দেখার
জন্যে বছর খানেক আগে টিকেট
কেটে রেখেছিলেন। কিন্তু সে ম্যাচটি আর
দেখা হয়নি তাদের। ম্যাচটি পরিত্যক্ত
হওয়ায় নিয়মানুযায়ী ১-১ পয়েন্ট
পেয়েছে উভয় দল। কিন্তু এতে সন্তুষ্ট নন
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।
গত কয়েকদিন আগে থেকেই
ব্রিসবেনে বৃষ্টি হচ্ছিল। স্থানীয়
আবহাওয়া অফিস আগে থেকেই পূর্বাভাস
দিয়ে আসছিল, খেলার দিন ঝড় বৃষ্টি হবে।
বাস্তবে হয়েছেও তাই। Â
খেলা মাঠে গড়ালে নিশ্চয়ই একটি ফলাফল
আসত। হয় অস্ট্রেলিয়া জিতত না হয়
বাংলাদেশ। তাতে যেকোনও দল পূর্ণ পয়েন্ট
নিয়ে এগিয়ে থাকত।
বাংলাদেশি ব্যাটসম্যান ও বোলাররাও
নিজেদের অবস্থান বুঝতে পারতেন। কিন্তু
বৃষ্টির কারণে বাংলাদেশ
যেটি পেয়েছে সেটি একেবারে খারাপ
হয়নি। কোয়ার্টার ফাইনালে ওঠার
জন্যে এটি টাইগারদের বড় একটি পুঁজি।
বাংলাদেশ এখনও চারটি ম্যাচ খেলবে। এর
দু’টি হবে অস্ট্রেলিয়ায় ও
দু’টি হবে নিউজিল্যান্ড। এতে তাদের
প্রতিপক্ষ, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ইংল্যান্ড
ও নিউজিল্যান্ড। সেক্ষেত্রে বাংলাদেশের
কোয়ার্টার ফাইনালে ওঠার উজ্জ্বল
সম্ভাবনা রয়েছে।
শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ৯৮ রানের বড়
ব্যবধানে হেরেছে। ইংল্যান্ডও তাদের প্রথম
দু’টিতে বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে।
শনিবারের হিসেব অনুযায়ী পুল-এ এর পয়েন্ট
টেবিলে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
প্রথমে রয়েছে নিউজিল্যান্ড ও দ্বিতীয়
অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার
সাথে বাংলাদেশ মুখোমুখী হয়েছে ১৯ বার।
এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র
একটিতে। ২০০৫ সালের কার্ডিফে অনুষ্ঠিত
ম্যাচটিতে আশরাফুলের সেঞ্চুরির
সুবাদে বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে।
ওই ম্যাচে খেলেছিলেন বাংলাদেশ দলের
বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ব্যাটে নামার সুযোগ না পেলেও
সে ম্যাচে বল হাতে একটি উইকেট
নিয়েছিলেন তিনি।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে মুখোমুখী হয়েছে দু’বার।
একটি ১৯৯৯ সালের বিশ্বকাপে ও
অপরটি ২০০৭ সালের বিশ্বকাপে। এ দু’টিতেই
জিতেছিল অস্ট্রেলিয়া।
|