Home
 
কলারোয়ায় সমবায় সমিতির ৩৭তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আজকের কলারোয়া - 24/02/2015
কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা ইউসিসিএ প্রশিক্ষন হল রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা ইউসিসিএ’র সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। এ ছাড়া উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা পল¬ী উন্নয়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সাবেক ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুর রকিবউদ্দীন, আব্দুর সামাদ, প্রধান পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, গোলাম কুদ্দুস প্রমুখ। সাধারণ সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৭০জন সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বলে জানা যায়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com