|
কলারোয়ায় ওষুধফার্মেসীতে অভিযান জব্দকৃত নকল লোসেকটিলক্যাপসুল আগুনে পুড়িয়ে বিনষ
আজকের কলারোয়া -
24/02/2015
কলারোয়া বাজারসহ উপজেলার বিভিন্ন
ওষুধ ফার্মেসীতে অভিযান চালিয়ে নকল
ওষুধ জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট
করা হয়েছে।
সোমবার উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগ
সমিতির সভাপতি শামসুর রহমানের নেতৃত্বে একটি দল
উপজেলার বিভিন্ন বাজারের ওষুধ
ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল
এস,কে,এফ কোম্পানীর লোসেকটিল ক্যাপসুল
উদ্ধার করা হয়। পরে ওই নকল ক্যাপসুল
উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়ে নিয়ে গেলে তাৎক্ষনিক ভাবে ওই ওষুধ
গুলি আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন
উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। এ
সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের টিএইচও ডা. তৌহিদুর রহমান, কেমিস্ট
এন্ড ড্রাগ সমিতির সভাপতি শামসুর রহমান,সাধারণ সম্পাদক
আলহাজ্ব কাজী শামসুর রহমান, এস,কে,এফ কোম্পানীর
কলারোয়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান, বিএম আল
রাজিব,উপজেলা ফারিয়া এসোসিয়েশনের সাধারণ
সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।
কলারোয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির
সভাপতি শামসুর রহমান জানান, তার নেতৃত্বে সোমবার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে উপজেলার বামনখালীর পলাশ
ফার্মেসী থেকে ১শ’২০পিস,কাজিরহাটের
সুভা মেডিকেল হল থেকে ১শ’ শাওন
ফার্মেসী থেকে ৫০, ব্রজবাকসা শিমু
ফার্মেসী থেকে ২০পিস, আসাদ মেডিকেল
থেকে ৩০পিস, কলারোয়ার গাজী মেডিকেল
থেকে ৩০পিস,খাদিজা ফার্মেসী থেকে ৭৫পিস,
মেসার্স তানভির ফার্মেসী থেকে ১শ’
পিস,বামনখালীর মৌসুমী ফার্মেসী থেকে ১শ’৫০পিস, কলারোয়ার কবির ফার্মেসী থেকে ১শ’ কলারোয়ার
মদিনা ফার্মেসী থেকে ২শ’পিস নকল
লোসেকটিল ক্যাপসুল উদ্ধার করা হয়। ওই নকল
ওষুধ সাতক্ষীরার বাবু, আশাশুনির ইসলাম ও
কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের মনির
দীর্ঘদিন যাবৎ কম দামে এলাকার প্রতিটি ওষুধের
দোকানে সরবরাহ ও বিক্রি করে আসছিলো বলে জানা গেছে।
|