|
আটকের ২০ ঘণ্টা পর গুলশান থানায়হস্তান্তর করেছে র্যাবমান্না এখনমিন্টো রোডেরডিবি কার্যালয়ে,৩০টি জিডি, ১০ দিনেররিমান্ডচাওয়া হতে পারে
আজকের কলারোয়া -
25/02/2015
নানান নাটকীয়তার পর নাগরিক
ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান
মান্নাকে আটকের ২০ ঘণ্টা পর রাজধানীর
গুলশান থানায় হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং রাতেই গুলশান থানা থেকে মিন্টো রোডের
ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার
দিকে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ডিবির
জয়েন্ট কমিশন মনিরুল ইসলাম জানান, গুলশান থানায়
মান্নার বিরুদ্ধে মামলা হয়েছে। নিরাপত্তার
স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাজধানীর বিভিন্ন
থানায় মান্নার বিরুদ্ধে ৩০টি সাধারণ
ডায়েরি করা হয়েছে। এর বেশিরভাগই
রাষ্ট্রদ্রোহের অভিযোগে। দু’একটি জিডি মামলায়
রূপান্তরিত হতে পারে। বুধবার
তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড
চাওয়া হতে পারে।
এদিকে মান্নাকে থানায় হস্তান্তরের খবর সাংবাদিক
মারফত জানতে পেরে রাত পৌনে ১টার দিকে তার
স্ত্রী মেহের নিগার, ছেলে নিলয়
এবং মেয়ে নিলম গুলশান থানায় আসেন।
মান্নাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে থানা থেকে এটা জানানো হলে তারা মিন্টোরোডে ডিবি কার্যালয়ে যান।
রাত ২টা ১০ মিনিটে নিলয় বলেন,
ডিবি কার্যালয়ে কেউ তাদের
সাথে কথা বলতে রাজি হয়নি। এ জন্য বাধ্য
হয়ে আবার গুলশান থানায় ফিরে গেছেন।
এর কিছুক্ষণ পরে মেহের নিগার বলেন, গুলশান
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম
তাদের জানিয়েছেন, মান্নার
বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার
তাকে আদালতে তোলা হবে। সেখানেই যেন
তারা দেখা করার চেষ্টা করেন।
গতকাল সোমবার গভীর
রাতে মান্নাকে বনানীতে তাঁর এক আত্মীয়ের
বাসা থেকে আটক
করে সাদা পোশাকধারী ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সদস্যরা’। এরপর থেকে তাঁর কোনো খোঁজ
পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সদস্যরা এর দায় নেননি। এ নিয়ে থানায় সাধারণ
ডায়েরি (জিডি) করা হয়।
|