|
মাহমুদুর রহমানমান্না আটক
আজকের কলারোয়া -
24/02/2015
নাগরকি ঐক্যরে আহ্বায় মাহমুদুর
রহমান মান্নাকে আটক করছেে পুলশি।
মঙ্গলবার রাতে বানানীর একটি বাড়ি থেকে তাকে আটক
করা হয়েছে বলে এ নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের
কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখার আহমেদ বাবু।
এর আগে সোমবার নাগরিক ঐক্যের আহবায়ক
মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের
দাবি উঠে মন্ত্রীসভায়। সনো হস্তক্ষেপ ও
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফলোর বিষয়ে তার
টেলিফোন কথোপকথন নিয়ে সোমবার
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার
বৈঠকে এিনিয়ে আলোচনা তুলেন কয়েকজন
মন্ত্রী।বিএনপি নেতা সাদেক হোসেন
খোকা এবং অপর একজন অজ্ঞাত ব্যক্তির
সাথে মান্নার কথোপকথনের ওই অডিও
নিয়ে মন্ত্রীসভার বৈঠকে অনীর্ধারিত
আলোচনা হয় বলে যানিয়েছে বৈঠক সূত্র।
সূত্র জানায়, সংবাদমাধ্যমে মাহমুদুর রহমান মান্নার
দু’টি পৃথক অডিও প্রকাশ এর বিষয়টি প্রথমে একজন
সিনিয়র মন্ত্রী উপস্থাপন করেন। এ
কথোপকথনকে গভীর ষড়যন্ত্র
হিসেবে আখ্যায়িত করে মন্ত্রীসভার সদস্যদের
অনেকেই মাহমুদুর রহমান মান্নাকে এসময়
গ্রেফতাররে দাবি জানান। এসময় মন্ত্রীসভার
একাধিক সদস্য মান্নাকেিবিএনপির ‘পেইড এজেন্ট’
হিসেবে আখ্যায়িত করেন। বৈঠক সূত্র জানায়,
মন্ত্রেদের ক্ষোভের কথা শোনার পর
প্রধানমন্ত্রী শেখ হিসিনা বলেছেন,
কথোপকেনের যে তথ্য ফাঁস
হয়েছে তাতে স্পষ্ট যে তারা একটা ষড়যন্ত্র
নিয়ে অগ্রসর হচ্ছেন। এখন আপনারাই চিন্তা করেন,
ভেবে দেখেন, কি করা যায়।
সূত্র জানায়, মন্ত্রীসভার একাধিক সদস্য মাহমুদুর
রহমান মান্নার আগের রাজনৈতিক অবস্থান নিয়েও
কথা বলেছেন। তারা বলেন, মান্না একেক সময়
একেক দল করেছেন। কখনও জাসদ, কখনও বাসদ,
এরপর আওয়ামী লীগ- এভাবে দল বদল
করেছেন। তার নিজের রাজনৈতিক কোনো চরিত্র
নেই। এ নিয়ে হাস্যরসও হয় মন্ত্রীসভায়।
|