Home
 
কলারোয়ায় ইয়াবাসেবি ৩ যুবকআটক
আজকের কলারোয়া - 25/02/2015
কলারোয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসেবি ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার পৌর সদরের মুরারীকাটি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার পৌর সদরের মির্জাপুর গ্রামের রশীদুর রহমান বাবুলের ছেলে নয়ন নাছিম নাছিম(২২), মুরারীকাটি গ্রামের সহিদুল ইসলামের ছেলে আশা (২০) ও উপজেলার খোরদো গ্রামের আমিনুল গাজির ছেলে জিনেট (২২)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পৌর সদরের মুরারীকাটি এলাকায় আটককৃত ৩ যুবক ইয়াবা সেবন করছে। পরে থানার এস আই সুব্রত কুমার সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে পুলিশ ইয়াবা সেবনের সরঞ্জম উদ্ধার করে জব্দ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে থানা পুলিশ জানায়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com