|
কলারোয়ায় তাফসিরুল কুরআনমাহফিল অনুষ্ঠিত
আজকের কলারোয়া -
25/02/2015
কলারোয়ায় ঐতিহাসিক তাফসিরুল
কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত
কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল
মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। কলারোয়া বাজার
ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেনের
আয়োজনে এবং একই ব্যক্তির সভাপতিত্বে প্রধান
বক্তা হিসেবে পবিত্র কুরআন থেকে তাফসির
পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
মুফাচ্ছেরে কুরআন পীরে কামেল ড. শহিদুল্লাহ
ইব্রাহীমী উজানভী। দ্বিতীয়
বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট
ইসলামি চিন্তাবিদ মুফাচ্ছেরে কুরআন হযরত
মাওলানা খাদেমুল ইসলাম। তৃতীয়
বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট
ইসলামি সংগীত শিল্পী হাফেজ কারী আমানুল্লাহ
আমান বুলবুলি। এ সময় উপস্থিত ছিলেন
কাজী মাহবুবুর রহমান, আব্দুর রহিম, সহিদুল ইসলাম,
ছোট খোকন, আব্দুল গফুর, মোশাররফ
হোসেন, মাওলানা ইউসুফ হোসেন,
মাওলানা সোহরাব আলী, মাওলানা ইউনিুস
আলী প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন আবুল
হাসান-বিন আরাফাত পাপ্পু ও মাহফুজ বিন আরাফাত পরশ।
|