|
কলারোয়া পৌরআ.লীগেরনেতার ছেলেসহইয়াবা সেবনেরসময় আটক ৩
আজকের কলারোয়া -
26/02/2015
কলারোয়ায় অভিযান চালিয়ে পৌর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
মুরারীকাটি গ্রামের সহিদুল ইসলামের
এর ছেলেসহ ইয়াবা সেবনের অপরাধে ৩
যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার
বিকালে উপজেলার পৌর সদরের মুরারীকাটি গ্রাম
থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার পৌর সদরের
মির্জাপুর গ্রামের রশীদুর রহমান বাবুলের
ছেলে নয়ন নাছিম নাছিম (২২),
মুরারীকাটি গ্রামের সহিদুল ইসলামের
ছেলে আশা (২০) ও উপজেলার
খোরদো গ্রামের আমিনুল গাজির
ছেলে জিনেট (২২)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ
আবু সালেহ মাসুদ করিম জানান, মঙ্গলবার
বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারেন পৌর সদরের
মুরারীকাটি এলাকায় আটককৃত ৩ যুবক
ইয়াবা সেবন করছে। পরে থানার এস আই
সুব্রত কুমার সঙ্গীয় পুলিশ
সদস্যরা তাদেরকে আটক করে। এ সময়
তাদের নিকট থেকে পুলিশ
ইয়াবা সেবনের সরঞ্জম উদ্ধার করে জব্দ
করেন।
|