Home
 
কলারোয়ায়এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
আজকের কলারোয়া - 27/02/2015
কলারোয়ায় পূর্ব শত্র“তার জের ধরে জিএম সোহেল নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। কলারোয়া পৌর সদরের কদমআলী ছাত্রাবাসে এ ঘটনাটি ঘটেছে । আহত সোহেল পৌর সদরের গোপিনাথপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে সে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহত সোহেলের চাচা মজুরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে তার ভাইপো সোহেল ওই ছাত্রাবাসে তৌকির নামে এক বন্ধুর নিকট পড়াশুনার ব্যাপারে সাক্ষাত করতে যায়। সাক্ষাৎ শেষে ছাত্রাবাস থেকে বের হওয়ার সাথে সাথে কোন কিছু বুঝে উঠার আগেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলার লোহাকুড়া গ্রামের বাবু, তরিকুল ও জাহিদুল একযোগে সোহেলের উপর হামলা চালিয়ে এললোপাতাড়িভাবে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ধারালো দাঁ দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এস আই শেখ শোয়েব আলী জানান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com