|
১২ লাখ টাকার শাড়ি উদ্ধারকরেছে বিজিবি
আজকের কলারোয়া -
27/02/2015
সীমান্তবর্তী কলারোয়া উপজেলার
লাঙ্গলঝাড়া এলাকায় বর্ডার গার্ড
বাংলাদেশের (বিজিবি)
সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয়
উন্নত মানের ৬৭০ পিচ শাড়ি উদ্ধার
করেছে । বৃহস্পতিবার সকাল ১০ টার
দিকে বিজিবি অভিযান চালিয়ে এ
শাড়িগুলো উদ্ধার করে। তবে এসময়
কোনো চোরাকারবারীকে আটক
করতে পারেনি । সাতক্ষীরা ৩৮
বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত
অধিনায়ক মেজর নজির আহমেদ
বকশি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত
করে বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে সকালে বিজিবির একটি দল
লাঙ্গলঝাড়া সীমান্তে অভিযান
চালায়। এসময় বিজিবির
উপস্থিতি টের
পেয়ে শাড়ি ফেলে পালিয়ে যায়
চোরাকারবারীরা। পরে পরিত্যক্ত
অবস্থায় শাড়িগুলো উদ্ধার করা হয়।
তিনি আরে বলেন, উন্নতমানের
শাড়িগুলোর দাম প্রায় ১২ লাখ টাকা।
|