Home
 
সাতক্ষীরা সুন্দরবনেরবনদস্যুবাহিনী প্রধানসহআটক - ৪
অস্ত্র-গুলি উদ্ধার

আজকের কলারোয়া - 27/02/2015
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে বনদস্যু বাহিনী প্রধান জিয়া ও তার সেকেন্ড ইন কমান্ড মাসুমসহ ৪ জনকে আটক করেছে র্যাীপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৬) সদস্যরা । এ সময় তাদের আস্তানা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার নীলডুমুরে এসে র্যা বের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম সুন্দরবনের কাটেশ্বর এলাকায় বনদস্যু জিয়া বাহিনীর আস্তানায় অভিযান চালায় র্যােব-৬ সদস্যরা । আটক অন্য ২জন হলেন, জিয়া বাহিনীর সক্রিয় সদস্য আলাউদ্দিন ও শিমুল। র্যা ব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কাটেশ্বর এলাকায় বনদস্যু জিয়া বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান জিয়াসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের আস্তানা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ১টি শ্যুটার গান, ৯টি পাইপ গান, ৩টি এলজি ও ৭ রাউন্ড গুলি রয়েছে। তিনি আরও বলেন, ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে জিয়া বাহিনীর প্রধান জিয়া, তার সেকেন্ড ইন কমান্ড মাসুম ও সদস্য আলাউদ্দিনকে কুষ্টিয়া থেকে এবং শিমুলকে কলারোয়া উপজেলা থেকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনে অভিযান যায় র্যা ব। সেখানে তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com