Home
 
কলারোয়া সীমান্তে ভারতীয়শাড়িসহ মালামাল উদ্ধার
আজকের কলারোয়া - 01/03/2015
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের শাড়ি ও বাইসাইকেল উদ্ধার করেছে। কাকডাঙ্গা বিওপি’র সুবেদার শেখ ফয়েজ উদ্দিন জানান, শনিবার তাঁর নেতৃত্বে কাকডাঙ্গা বিওপি’র সদস্যরা পৃথকভাবে চোরাচালানিদের তাড়া করে সীমান্তবর্তী বালিয়াডাঙ্গার পাকা রাস্তার ওপর থেকে ভারতীয় ৪০ পিস শাড়ি উদ্ধার করেন। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এর আগে একই বিওপি’র হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোরে সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রাম থেকে ভারতীয় ১০ টি নতুন বাইসাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত বাইসাইকেলের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার টাকা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com