Home
 
খালেদা জিয়ার কার্যালয়তল্লাশির আদেশগুলশান থানায়
আজকের কলারোয়া - 01/03/2015
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালাতে আদালতের আদেশের কপি গুলশান থানায় পৌঁছেছে। রবিবার সন্ধ্যার আগেই এ আদেশ থানায় পৌঁছেছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, আমরা সন্ধ্যার আগেই আদালতের তল্লাশির নির্দেশের কপি পেয়েছি। তবে কখন কীভাবে তল্লাশি হবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি নৌমন্ত্রী শাজাহান খানের সমাবেশে হামলার ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার আদালত এ অনুমতি দেন। গত ৩ জানুয়ারি রাত থেকে ৮৬ নম্বর রোডের গুলশান কার্যালয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com