Home
 
কলারোয়ায় জামায়াতেরসেক্রেটারি গ্রেফতার
আজকের কলারোয়া - 03/03/2015
নাশকতার মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগেখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ওফাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম ওই একই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মমতাজ উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com