Home
 
এএসপির গাড়ী নিয়ন্ত্রনহারিয়ে নছিমনের উপর
একজনেরপা বিচ্ছিন্নসহ আহত ২০

আজকের কলারোয়া - 03/03/2015
কলারোয়ায় এএসপির গাড়ী চাপায় আহত হয়েছে নছিমনের নয় যাত্রী। এসময় এএসপিসহ আহত হয়েছে ২০ জন। পুলিশের পিকআপের চাকায় পিষ্ট হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নছিমন যাত্রী কলারোয়ার দিগং গ্রামের ইসলামের ছেলে মিন্টু হোসেন (৪৮)। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কলারোয়া পৌর সদরের আলীয়া মদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদেরকে কলারোয়া, সাতক্ষীরা সদর ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রতাক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি আনোয়ার সাঈদকে বহন করা পুলিশভ্যান যশোর- সাতক্ষীরা মহাড়কের কলারোয়া আলীয়া মাদ্রাসার মোড় থেকে একটি যাত্রীবাহী নছিমনের ডান দিক থেকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রন হারিয়ে চালক নছিমনকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে যাত্রীরা ছিটকে পড়ে। পরে ছিটকে পড়া যাত্রী মিন্টুর বামপায়ের উপরদিয়ে পুলিশভ্যান চলে গেলে ঘটনাস্থলেই তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময় অপরদিক থেকে আসা একটি দ্রুত গামী যাত্রীবাহি বাসের সাথে (নং-যশোর- জ-১১-০১৩৯) পুলিশ ভ্যানের ফের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সাতক্ষীরা সদর সার্কেল আনোয়ার সাঈদ (৩৮) চালক কনষ্টেবল চঞ্চল (২৬) দেহ রক্ষী আল আমিন (২৭) বাসের যাত্রী ঝিকোরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আরোব আলীর ছেলে সোহান (১৯) মাদরীপুর জেলার গনি গাজীর ছেলে লুৎফর রহমান (৪৫) কলারোয়ার খোরদো গ্রামের জাহিদ (৩০) দিগং গ্রামের ইসলামের ছেলে মিন্টু (৪৮) তার স্ত্রী বেবী খাতুন (৪০) মেয়ে কাজল (১৪) শারমিন (০৯) নছিমন চালক তুলশীডাঙ্গা গ্রামের গাজীর ছেলে ইউছুপ আলী (৩৫) কলারোয়ার ঘোষপাড়ার জসিম (২৫) সহ ২০ জন আহত হয়। পরে পুলিশ বাস চালক উপজেলার কোঠাবড়ি গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে সাহাজ উদ্দীন (৪৯) কে আটক করে। বাস চালক সাহাজ উদ্দীন জানান, পুলিশ ভ্যান প্রথমে তার সামনে থাকা যাত্রীবাহি নছিমনকে ধাক্কা দিলে যাত্রীরা ছিটকে পড়ে। পরে চালক নিয়ন্ত্রন হারিয়ে তার যাত্রীবাহি বাসের সামনে সজোরে ধাক্কা মারে। পুলিশ ভানের চালক চঞ্চল বলেন, স্যারকে নিয়ে কলারোয়ায় ফেরার পথে ঘটনাস্থলে পৌছা মাত্রই গাড়ীর সামনের চাকা ফুটো হয়ে যায়। এসময় দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রন হারালে এঘটনা ঘটে। আহত এএসপি আনোয়ার সাঈদ জানান, তিনি একটি মামলার তদন্ত শেষে কলারোয়া থানায় ফিরছিলেন। ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। তিনি হাতে ও বুকে ব্যাথা পেয়েছেন বলে জানান। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনা নিশ্চিত করে জানান, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com