|
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন চুনকুড়ী নদীর রিং বাঁধে ভাঙন
আজকের কলারোয়া -
08/06/2015
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর
বাজার পয়েন্টে সুন্দরবন সংলগ্ন চুনকুড়ী
নদীর প্রায় ৩০ মিটার রিং বাঁধ ভেঙে
গেছে। এতে হরিনগর বাজারের কয়েকটি
দোকান নদীগর্ভে বিলীন হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ
ভাঙন দেখা দেয়।
হরিনগর বাজারের ব্যবসায়ী আব্দুর রউফ
জানান, বর্তমানে ভাটা থাকায়
ক্ষয়ক্ষতি খুব একটা হচ্ছে না। জোয়ার
এলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায়
জনগণ স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার শুরু
করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর
আলম বলেন, বাঁধ সংস্কারের কাজ শুরু
হয়েছে। জোয়ার আসার আগেই রিং বাঁধ
সংস্কার কাজ শেষ হবে বলে আশা করছি।
|