|
সাতক্ষীরায় কাস্টমসে ১০ কোটি টাকা মূল্যের মালামাল ৩৯ লক্ষ ৯৩ হাজার টাকায় বিক্রি!
আজকের কলারোয়া -
08/06/2015
সাতক্ষীরায়
কাস্টম্সে রক্ষিত ১০ কোটি টাকা মূল্যের
মালামাল মাত্র ৩৯ লক্ষ ৯৩ হাজার টাকায়
বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। সকাল ১০ টায় সাতক্ষীরা
প্রেসক্লাবের সামনে ন্যাপের উদ্যোগে এ
মানববন্ধন পালিত হয়। মানববনন্ধনে বক্তারা
বলেন, সাতক্ষীরা শুল্ক স্টেশনের সহকারী
কমিশনার আবুল কাসেম ও স্থানীয় একটি
প্রভাবশালী সিন্ডিকেট যোগসাজস করে ১০
কোটি টাকার মালামাল নাম মাত্র মূল্যে
বিক্রি করেছে। সরকার বঞ্চিত হয়েছে বিপুল
পরিমান টাকা। বিজিবি নির্ধারিত ১৯ টি
লটে এসব মালামালের মুল্য দশ কোটি টাকা।
অথছ সুবিধাভোগী একটি শ্রেনীর সাথে
সহকারী কমিশনার যোগসাজস করে বিপুল
পরিমান অর্থ হাতিয়ে নিয়ে সরকারকে
ঠকিয়েছে। বক্তারা আরো বলেন, বিষয়টি
এনবিআরের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট
অন্যান্যদের জানানো হলেও তারা
দুর্নীতিবাজ সহকারী কমিশনারের বিরুদ্ধে
কোন ব্যবস্থা নেননি। দুর্নীতিবাজ সহকারী
কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী
জানানো হয় মানববন্ধন থেকে।
সাতক্ষীরা ন্যাপ সভাপতি এ্যাডভোকেট
আব্দুর রহমানের সবাপতিত্বে মানববন্ধনে
বক্তব্য রাখেন,ন্যাপের সাধারন সম্পাদক
কাজী সাইদুর রহমান, জাসদ সহ-সভাপতি
সরদার কাজেম আলী, বাস্তহারা লীগের
সাধারন সম্পাদক আব্দুস সামাদ ,আব্দুস
ছাত্তার,ইদ্রিস আলী প্রমুখ।
|