Home
 
হতাশাগ্রস্থ সময় কাটাচ্ছেন ভোমরা স্থল বন্দরের
হাজার হাজার শ্রমিক কর্মচারী

আজকের কলারোয়া - 08/06/2015
ভোমরা সি এণ্ড এফ এজেন্টস এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মতানৈক্যের কারনে হতাশ হয়ে পড়েছে ভোমরা স্থল বন্দরের হাজার হাজার শ্রমিক কর্মচারীসহ সর্বস্তরের ব্যবসায়ীরা। সরেজমিনে জানা যায়, গত ১৯ মে ভোমরা সি এণ্ড এফ এজেন্টস এ্যাসোসিয়েশনের ৯জন কর্মকর্তা পদত্যাগ করার পর থেকে দুই পক্ষের মতানৈক্যে ভোমরা স্থল বন্দরে আমদানীকারকদের প্রাপ্য ন্যুনতম সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়। দেশের অন্যান্য স্থল বন্দরে সুবিধা পাওয়ার কারণে অধিকাংশ আমদানীকারক দ্রুত ভেমরা স্থল বন্দর ত্যাগ করেন । আমদানীকৃত পণ্যবাহী ট্রাকের সংখ্যা অর্ধেকের নীচে নেমে এসেছে। রাজস্ব নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। ভেমরা কাস্টমস সূত্রে জানা গেছে , গত মে মাসে আহরিত রাজস্ব ৩০ কোটি ৪৩ লক্ষ ১৩ হাজার টাকার শতকরা ৯৫ ভাগ আহোরিত হয়েছে ২১ মে -এর মধ্যে । বর্তমান এ অবস্থা চলতে থাকলে চলতি মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে তারা আশংখা করছেন । সমস্যা সমাধানকল্পে গত ৩০ মে জরুরী সাধারণ সভার মাধ্যমে সি এণ্ড এফ এজেন্টরা নতুন আহবায়ক কমিটি গঠন করেন । আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ৭ মে খুলনা কাস্টমস কমিশনার মহোদয়ের সাথে সাক্ষাত করলেও তাৎক্ষণিক কোন ফলাফল দৃশ্যমান হয়নি । ভোমরা সি এণ্ড এফ কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল আলম মিলন জানান, ১৯ মে-এর পর থেকে আমরা যেভাবে সুবিধাবঞ্চিত হচ্ছি তা আজো অব্যহত আছে । এমতাবস্থায় ভোমরা সি এণ্ড এফ এজেন্টস এ্যাসোসিয়েশনের আহবায়ক ও সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠুর অপেক্ষায় প্রহর গুনছেন ভোমরা বন্দরের হাজার হাজার শ্রমিক কর্মচারীসহ সর্বস্তরের ব্যবসায়ীরা ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com