|
সাতক্ষীরায় কাপড়ের দোকানে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি
আজকের কলারোয়া -
08/06/2015
সাতক্ষীরা শহরের লন্ডন প্লাজার একটি
কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড হয়েছে। এতে
প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে
দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। শনিবার
গভীররাতে লন্ডন প্লাজার সাতক্ষীরা
গার্মেন্টস অ্যান্ড টেইলার্সে এ অগ্নিকাণ্ড হয়।
প্রতিষ্ঠানটির মালিক শহিদুল ইসলাম জানান, রাতে
দোকান বন্ধ করে চলে যাওয়ার পর
হঠাৎ তার দোকানে আগুন লাগে। খবর পেয়ে
ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় এক
ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে
দোকনের সব মালপত্র পুড়ে যায়।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা
করা হচ্ছে। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি
হয়েছে বলে দাবি করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
এমদাদুল হক শেখ আগুন লাগার
বিষয়টি নিশ্চিত করেছেন।
|